লেনোভো এম৮ ও এম১০ ট্যাব এনেছে সেলেক্সট্রা

বাংলাদেশের বাজারের জন্য লেনোভো ব্র্যান্ডের এম৮ ও এম১০ মডেলের নতুন দু’টি ট্যাব নিয়ে এসেছে সেলেক্সট্রা লিমিটেড। এম৮ ও এম১০ এ রয়েছে যথাক্রমে ৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং ১০ দশমিক ১ ইঞ্চির আইপিএস এইচডি স্ক্রিন।

করোনাকালীন হোম অফিস, অনলাইন ক্লাসসহ বিভিন্ন ধরনের কাজ ও বিনোদনের জন্য ব্যবহারকারীদের স্বচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রেখে ডিভাইস দু’টি ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। লেনোভো ট্যাব এম ৮ এ রয়েছে কোয়াড কোর ২.০ গিগাহার্টজ প্রোসেসর, ডলবি অডিও স্পিকার। ৫১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, যা ১৮ ঘণ্টা টানা ব্রাউজিং এক্সপেরিয়েন্স দেবে। পেছনে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরার সঙ্গে সামনে রয়েছে ২ মেগা পিক্সেল ক্যামেরা। ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রম, ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম এ দু’টি ধরনে পাওয়া যাচ্ছে লেনোভো এম৮।

অন্যদিকে লেনোভো ট্যাব এম১০ এ রয়েছে ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, অ্যান্ড্রয়েড ১০ আপডেট। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে রয়েছে টানা ১০ ঘণ্টা ব্রাউজিং ও ৮ ঘণ্টা ভিডিও প্লে ব্যাক করার সুবিধা। পেছনে ৮ মেগা পিক্সেলের অটো ফোকাস ক্যামেরার সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কম আলোতে ব্যবহারে থাকছে আই প্রোটেকশন টেকনোলোজি। এছাড়া ফেস আনলক দেবে বাড়তি সুরক্ষা। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি র‍্যামের দু’টি ভ্যারিয়ান্টের সঙ্গেই আছে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা।

লেনোভোর এ নতুন ট্যাবগুলোর দাম পড়বে ১৪ হাজার ৯৯৯ টাকা থেকে ২৮ হাজার ৯৯৯ টাকার মধ্যে। সেলেক্সট্রার অনলাইন প্ল্যাটফর্ম www.salextra.com.bd ও অন্যান্য অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে কেনা যাবে ডিভাইসগুলো। ক্রেডিট কার্ড ছাড়া মাসিক কিস্তিতে পণ্য কেনার সুযোগও থাকছে সেলেক্সট্রাতে।

আরো দেখুন

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন