ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক ফি ৫০০ টাকা নির্ধারণ

গ্রাম থেকে শহর, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। এখন থেকে গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য হবে ৫০০ টাকা। বিটিআরসি জানিয়েছে, এখন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এটিসহ তিনটি ক্যাটাগরিতে নির্ধারিত সর্বোচ্চ মূল্যের বেশি কেউ নিতে পারবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ এমবিপিএসের মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১১০০ থেকে ১২০০ টাকা বেঁধে দেয়া হয়েছে। রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ব্রডব্যান্ডের ট্যারিফ বা মূল্য নির্ধারণের এই কর্মসূচি ‘এক দেশ, এক রেট’কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজকের দিনটা আমাদের স্মরণীয় একটি দিন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি অন্যতম একটি মাইলফলক। বিটিআরসি সম্মেলন কক্ষ থেকে কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন।

অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, আইএসপিএবি সভাপতি এম এ হাকিম, ফাইবার অ্যাট হোমের এমডি মঈনুল হক সিদ্দিকীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার

মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও অভিভাবক সম্মেলন