সড়ক দুর্ঘটনায় আহত নোবেল

সড়ক দুর্ঘটনায় আহত হলেন টেলিভিশনের রিয়েলিটি শো থেকে আলোচনায় আসা সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেলা সাড়ে এগারোটার দিকে নোবেল নিজেই এটি জানান। তিনি লেখেন, এক বয়স্ক লোক অসতর্ক ভাবে রাস্তা পার হচ্ছিলো। তাঁকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারন লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্। এর আগে মধ্য রাতে নিজের ফেসবুকে একটি সেলফি প্রকাশ করেন নোবেল। ছবিতে নোবেলের গায়ে রোগীদের পোশাক দেখা যাচ্ছে।
এক চোখ পুরোটা ব্যান্ডেজ করা। হাতে রয়েছে টাকার বান্ডেল। ছবির ক্যাপশনে নোবেল লেখেন, আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছেন। রাস্তাটির জন্য দোয়া করবেন। ছবির কমেন্টে অনেকে জানতে চান, নোবেল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কিনা। কোন হাসপাতালেই বা ভর্তি রয়েছেন তিনি। কিন্তু নোবেল এসব প্রশ্নের কোনো উত্তর দেননি।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে