সিলেটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন

সিলেটে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন- সরকার করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, দেশের অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাখ লাখ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিচ্ছয়তায় ফেলে দিয়েছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নাজমুস সাকিব, আব্দুল্লাহ আল মামুন সুজন, মোস্তাফিজুর রহমান, আখতার হোসেন, তোফায়েল আহমদ, সায়েম আহমদ, তারেক আহমদ, ওয়াহিদুজ্জামান মাসুদ, ফাহাদ আহমদ, জাহিদ হাসান, জাতীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক আশরাফ আহমদ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ, রাহুল আহমদ, সাবিনা সেবিন প্রমুখ।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে