কাশ্মীরে ক্রস-বর্ডার ফায়ারিং বন্ধে একমত ভারত-পাকিস্তান

কাশ্মীরে ‘ক্রস-বর্ডার ফায়ারিং’ বন্ধে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। এ ছাড়া অন্য সব চুক্তি কঠোরভাবে মেনে চলতে রাজি হয়েছে দুই দেশ। বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য সেক্টরেও সব সমঝোতা ও অস্ত্রবিরতিতে রাজি হয়েছে তারা। এই অস্ত্রবিরতি বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা। পাকিস্তানের আইএসপিআর’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডন এবং আল জাজিরা। এতে আরো বলা হয়, রেডিও পাকিস্তানের দেয়া তথ্যে বলা হয়েছে- দুই দেশের ডিরেক্টরস জেনারেল অব মিলিটারি অপটারেশনসের (ডিজিএমওস) মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। এ সময় তারা আলোচনার মাধ্যমে ওই কৌশল নির্ধারণ করেছেন। ডিজিএমওস’রা একে অন্যের সঙ্গে অন্যান্য মূল ইস্যু ও উদ্বেগের বিষয় উপস্থাপনেও রাজি হয়েছেন।

বিশেষ করে যেসব বিষয় শান্তি বিঘ্নিত করে, সহিংসতা সৃষ্টি করে। উভয় পক্ষ এ সময় নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি পর্যালোচনা করেন। এ ছাড়া অন্যান্য সেক্টরের পরিস্থিতি মুক্তভাবে, খোলামনে এবং আন্তরিক পরিবেশে একে অন্যের কাছে তুলে ধরেন। যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে এবং ভুল বোঝাবুঝি হয় তাহলে তা টেলিফোন যোগাযোগ এবং বর্ডার ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে সমাধানের কথা পুনর্ব্যক্ত করা হয়। পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছেন, ১৯৮৭ সাল থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে হটলাইনে যোগাযোগ হয়ে আসছে। প্রতিষ্ঠিত মেকানিজমের অধীনে উভয় দেশের ডিজিএমওস’রা যোগাযোগ করেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে