ফিরলেন সাকিব, টেস্টেও ডাক পেলেন হাসান মাহমুদ

প্রত্যাশিতভাবেই টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার। এবার টেস্ট স্কোয়াডেও ফিরলেন টেস্ট অলরাউন্ডার তালিকায় চারে থাকা সাকিব। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ। ১৪০ কিলোমিটারের আশেপাশে বল করা এই পেসার প্রথমবার ডাক পেলেন টেস্ট দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের অভিষেক ম্যাচে ৩ উইকেট নেন হাসান। দ্বিতীয় ওয়ানডেতে ২১ বছর বয়সী এই পেসারের শিকার ১ উইকেট। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন হাসান।

মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী এর আগেও একাধিকবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন।
এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান আবারো ডাক পেয়েছেন মূল দলে।

আগেই ঘোষিত ২০ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আগামী ৩রা ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ১১ই ফেব্রুয়ারি থেকে।

শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে রয়েছেন ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলা তাসকিন আহমেদ। দলে রয়েছেন আরো চার পেসার মোস্তাফিজ, আবু জায়েদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ। সাকিবের স্পিনসঙ্গী হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদি মিরাজ। দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম। সর্বশেষ ২০১৯ সালে ভারত সফরের দলে ছিলেন সাদমান।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক) সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি রাব্বি, সাইফ হাসান, আবু জায়েদ রাহী, হাসান মাহমুদ, নাঈম হাসান ও এবাদত হোসেন।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে