দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে সেতু হবে বাংলাদেশ, রুখতে হবে ধর্মীয় মৌলবাদ

০১৯ সালে দেশটির জিডিপি ৮.২% বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুযায়ী কোভিড -১৯ এবং বিশ্বব্যাপী অর্থনীতির উপর তার পরবর্তী প্রভাব সত্ত্বেও, বাংলাদেশ ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% রাখতে পেরেছে।

এশিয়া টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে এসব তথ্য উল্লেখ করে দিল্লী পলিসি গ্রুপের সিনিয়র ফেলো এবং ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ সঞ্জয় পুলিপাকা ও মোহিত মুসাদ্দীর বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এটিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতু হিসেবে উপস্থাপন করবে।

তারা লেখেন, বাংলাদেশের দ্বারা এ ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তার ব্যতিক্রমী রপ্তানি রেকর্ডের উপর ভিত্তি করে, যা মূলত তার টেক্সটাইল শিল্পের উপর নির্ভর করলেও শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়। মাছের পাশাপাশি চামড়াজাত রপ্তানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিকাজও দ্রুত বাড়ছে।

ঢাকা-বেজিং প্রসঙ্গে তারা লেখেন, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে জড়িত থাকাকালীন ঢাকা ঋণের জালে (ডেবট্ ট্র‍্যাপ) না পড়ার বিষয়ে সতর্ক ছিল। উদাহরণস্বরূপ, চীন অর্থায়নে আগ্রহী হলেও গত অক্টোবরে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের সাথে তুলনা করে তারা লেখেন, বাংলাদেশের প্রবৃদ্ধি তুলনামূলকভাবে লক্ষ্যণীয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের উপর ভর করে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। স্বাধীনতার পর থেকে ইসলামাবাদের মতো ঢাকা আবেগের সাথে নিজেকে মধ্যপ্রাচ্যের ‘পলিটিকাল ফল্ট লাইন’ এ অতিরিক্ত বিনিয়োগ করেনি।

বাংলাদেশের অর্থনীতির জন্য সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে তা উল্লেখ করতে গিয়ে তাদের মন্তব্যঃ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরেকটি চ্যালেঞ্জ, যা প্রতিবেশী দেশগুলো থেকে বা বৃহত্তর ভূ-রাজনীতি থেকে উদ্ভূত নয় তা হলো- ধর্মীয় মৌলবাদ ইস্যু। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত উদাহরণ হলো- ২০১৬ সালের জুলাই মাসে হোলি বেকারির উপর সন্ত্রাসী হামলা যাতে ২২ জন বেসামরিক লোক প্রাণ হারান। বাংলাদেশ যে দ্রুত গতিতে বর্ধমান এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতু হিসেবে নিজেকে সে আত্মপ্রকাশ করতে পারে তা নিশ্চিত করার জন্য
দেশটির ধর্মীয় উগ্রবাদ মোকাবেলা করা গুরুত্বপূর্ণ।।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে