ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুই চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা কাউসার মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় তিন চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়।
খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান