সিঙ্গাপুরে ২ মসজিদে ক্রাইস্টচার্চ স্টাইলে হামলা পরিকল্পনা, গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত কিশোর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতে সিঙ্গাপুরের দুটি মসজিদে একই রকম ভয়াবহ হামলা চালানোর পরিকল্পনা করেছিল ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের ১৬ বছর বয়সী এক কিশোর। এমন অভিযোগে ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের (আইএসএ) অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২০১৯ সালের ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় নৃশংস হামলা চালায় সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্ট। তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে ওই কিশোর মুসলিমদের ছুরিকাঘাত করার পরিকল্পনা করেছিল। একই সঙ্গে ব্রেন্টন টেরেন্টের মতো সরাসরি সম্প্রচার করতে চেয়েছিল হামলার দৃশ্য। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, দ্য স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, আটক ওই কিশোর ভারতীয় বংশোদ্ভূত একজন প্রটেস্ট্যান্ট খ্রিস্টান। হামলার জন্য সে বেছে নিয়েছিল সিঙ্গাপুরের সেমবাওয়াংয়ে অবস্থিত আসিয়াফাহ মসজিদ এবং উডল্যান্ডসে অবস্থিত ইউসুফ ইসহাক মসজিদ।

এ দুটি মসজিদ তার বাসস্থানের কাছাকাছি। হামলা চালানোর জন্য সে একটি ব্লুএসজি কার ভাড়া নেয়ার পরিকল্পনা নিয়েছিল, যাতে এ দুটি মসজিদে যাতায়াত করতে পারে এবং ওই স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সুবিধা সম্পন্ন গাড়ি থেকে তার অভিযানের ভিডিও প্রচার করতে পারে। (বিস্তারিত আসছে)

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে