সাতক্ষীরার সীমান্ত থেকে ২২ জন বাংলাদেশিকে উদ্ধার

সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০ নারী, ১০ পুরুষ ও ২ জন শিশুসহ মোট  ২২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির থেকে তাদের  উদ্ধার করা হয়। এসময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনি জানান, দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

সুবিধাজনক সময়ে তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে