দুর্নীতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়

দুর্নীতির ধারণা সূচকে নিচের দিক থেকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। ২০২০ সালে তা দুই ধাপ এগিয়ে ১২তে এসেছে। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এ সূচক প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে ঢাকায় টিআই বাংলাদেশ (টিআইবি) সংবাদ সম্মেলনে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, ২০২০ সালে বাংলাদেশ ২৬ স্কোর পেয়ে নিচের দিক থেকে ১২তম অবস্থানে এসেছে। একই স্কোর পেয়ে বাংলাদেশের পাশে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উজবেকিস্তান।  এশিয়া প্যাসিফিক অঞ্চেলে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন।
টিআই’র প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির ধারণা সূচকে উপরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪৬।

৮৮ স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। আর সর্বনিম্ন ১২ স্কোর পেয়ে যৌথভাবে সর্বনিম্ন ১৭৯ নম্বর অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।
২০১২ থেকে ১৬টি দেশ উন্নতি করেছে। এরমধ্যে রয়েছে গ্রিস, মিয়ানমার, ইকুয়েডর। অবনতি হয়েছে লেবানন, মালাওয়ি, বসনিয়া ও হারজেগভিনাসহ ২২টি দেশের। ৪০ স্কোর পেয়ে ৮৬তম অবস্থানে রয়েছে ভারত এবং ৩১ স্কোর পেয়ে ১২৪ তম অবস্থানে আছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় ১৯ স্কোর পেয়ে দুর্নীতিতে প্রথম অবস্থানে এসেছে আফগানিস্তান। আর এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এর  পেছনে মূল কারণ, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান শুধু অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ। কারও প্রতি ভয়-করুণা না করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে