নতুন বিজ্ঞাপনে শিপন – নিহা

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : নতুন বছরে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকস এর বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি এই বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন তিনি। এর চিত্রায়ণ হয়েছে ৩০০ফিট এবং পুবাইলের বিভিন্ন জায়গায়। বিজ্ঞাপনটি যৌথ ভাবে নির্মাণ করেছেন সুমন আহমেদ ও জিনিয়া রুমি। শিপনের বিপরীতে মডেল হয়েছেন নাজনীন নাহার নিহা। বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী শিপন। তিনি বলেন, ‘বছরের শুরুতে নতুন বিজ্ঞাপনে কাজ করলাম। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকসটি মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগে থেকেই রয়েছে। বাংলাদেশে নতুন করে বাজারজাত হতে যাচ্ছে। তাদের সব কয়টি পণ্য আন্তর্জাতিক বাজারে রয়েছে। যার গুণগত মান আমি নিজেই যাচাই করেছি খুবই ভালো। তাই কাজটি করা। ফেব্রুয়ারিতে এই পণ্যটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে।’ শিপন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও সোয়েব সাদিক সজীব পরিচালিত ‘সুজুকি’। এছাড়াও নিয়মিত নাটকে কাজ করছেন এ চিত্রনায়ক। সম্প্রতি শেষ করেছেন আসন্ন ভালোবাসা দিবসের জন্য ‘বৃষ্টির গান’ শিরোনামের একটি একক নাটক।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে