তামিমের ৪৯তম হাফ সেঞ্চুরি

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ দল। ২৫ ওভার শেষে দুই উইকেটে তাদের সংগ্রহ ১১২। এরমধ্যে ক্যারিয়ারে ৪৯তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে দুই চারে এই রান সংগ্রহ করেন তামিম।

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামা টাইগাররা ধাক্কা খেয়েছে প্রথম ওভারেই। দলীয় ১ রানে ফেরত গেছেন লিটন। ইনিংসের প্রথম বলে সিঙ্গেল নিয়ে লিটনকে ব্যাটিংয়ে পাঠান তামিম ইকবাল। আলজারি জোসেফের পঞ্চম বলে শূণ্য রানে এলবিডব্লিউ হন লিটন কুমার দাস।

১রানে প্রথম উইকেট হারানোর পর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। এরা দু’জন দ্বিতীয় উইকেটে ৩৭ রার জড়ো করেন। দলীয় ৩৮ এ ব্যক্তিগত ২০ রানে মায়াসের বলে এলবিডব্লিউ হন শান্ত।

এর আগেই অনন্য এক রেকর্ড গড়েন বাঁহাতি এ ড্যাশিং ওপেনার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এককভাবে ৫০০ রান সংগ্রহকারী হয়েছেন তিনি, যা এ মাঠে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
লোকালবয় হিসেবে তামিমের এ রেকর্ড অনন্যই বটে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের ১৫তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলছেন তামিম। এর আগে ১৪ ম্যাচে ৪১.৪১ গড়ে তার মোট রান ছিল ৪৯৭।  আজ ওপেনিংয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৭ বলে ৬৩ রান করেছেন। ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তৃতীয় ওভারে।
অনন্য মাইলফলক ছুলেও চট্টগ্রামের মাঠে দ্বিতীয় সফল বাংলাদেশি ব্যাটসম্যান তামিম। রানের দিক থেকে কম থাকলেও ম্যাচ সংখ্যার বিচারে চট্টগ্রামে তামিমের চেয়ে বেশি সফল ইমরুল কায়েস। ৯ ম্যাচ খেলে ৫৩.২৫ গড়ে ৪২৬ রান করেছেন ইমরুল। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ৫৫.০০ গড়ে ৭ ম্যাচে এ মাঠে করেছেন ৩৩০ রান।

২৫ ওভার পর্যন্ত উইন্ডিজকে আর কোনো উইকেট দেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও সাকিব আল হাসান। তামিম ও সাকিব যথাক্রমে ৫০ ও ৩৩ রানে অপরাজিত আছেন।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে