দেশে আসলো ৫০ লাখ টিকা (ভিডিও)

ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা তিন কোটি ডোজ করোনা টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারতের পুনে থেকে দিল্লি হয়ে আজ সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে টিকার এ চালান গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক পাপন এমপি। সিরামের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মার মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশে আসলো।

বিমানবন্দরে আগে থেকেই বেক্সিমকোর গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল। ওই গাড়িতে করে টিকা নিয়ে যাওয়া হবে টঙ্গিতে বেক্সিমকোর ওয়্যার হাউজে।


নাজমুল হাসান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তাদের ৯টি ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকার বাক্সগুলো নিয়ে যাওয়া হচ্ছে টঙ্গীতে  বেক্সিমকোর ওয়্যারহাউজে। তিনি বলেন, প্রতিটা ব্যাচ থেকে স্যাম্পল যাবে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবে, সেখানে পরীক্ষায় ৪৮ ঘণ্টা লাগবে। বিতরণের অনুমতি পেলে ৪-৫ দিন পর সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জেলায় পাঠানো হবে।

এর আগে গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেছিলেন, ভ্যাকসিন দেশে আসার পর ল্যাব টেস্টের পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সময়মতো দেশের ৬৪ জেলায় পৌঁছে দেয়া হবে।

ভারত সরকার যে দামে ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশও একই দামে পাচ্ছে উল্লেখ করে পাপন বলেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশই সবচেয়ে কম দামে ভ্যাকসিন পাচ্ছে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে