নবজাতকের শরীরে ৬ মাস আগের মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশের বেসরকারি হাসপাতাল সিএসটিসিতে মাত্র একদিনের বাচ্চাকে ছয় মাস আগের মেয়াদ শেষ হওয়া স্যালাইন পুশ করার অভিযোগ ওঠেছে।

শিশুটির শরীরে অর্ধেকের মতো স্যালাইন ঢুকার পর বিষয়টি মা রুবাইয়াত শারমিনের নজরে আসে। সিএসটিসি হাসপাতালে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এমন ঘটনা ঘটে।

শিশুটির মামা জুবায়ের ইবনে খলিল জানান, চিকিৎসায় অবহেলার এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমার বোন রুবাইয়াত শারমিন গেলো বৃহস্পতিবার বিকেলে সিএসটিসি হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর নবজাতকের শরীর দুর্বল বলে জানান চিকিৎসক। সবশেষ বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাচ্চার শরীরে হাসপাতালটির এক নার্স স্যালাইন লাগিয়ে দিয়ে যান।

প্রায় ২৪ ঘণ্টা পর আমার বোন খেয়াল করে যে তার বাচ্চার শরীরে যে স্যালাইনটি যাচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে গেলো এপ্রিলে। সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।’

হাসপাতাল ভবনটির মালিক ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ঘটনা শুনার পরপরেই হাসপাতালে ছুটে আসেন।

নার্স যে বাচ্চাটিকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করেছেন বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, একজন ডাক্তার চিকিৎসা দেন। ওষুধপত্র নির্দেশনা অনুযায়ী রোগীকে দেওয়ার দায়িত্ব নার্সের।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা