ফ্রান্সের চার্চে ‘আল্লাহু আকবর’ বলে ছুড়ি হামলা, নিহত ৩

ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করতে করতে ছুড়ি দিয়ে হামলা চালান বলে জানিয়েছেন উপস্থিতরা। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরেও তিনি আল্লাহু আকবর বলে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা ও ডয়েচে ভেলে।

এরইমধ্যে মেয়র ক্রিশ্চিয়ান এস্ত্রোসি একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি টুইটারে জানিয়েছেন, শহরের নটরডেম চার্চে এই ছুড়ি হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
তিনি নিশ্চিত করেন যে, হামলায় দুই নারী এবং এক পুরুষ নিহত হয়েছেন। এরমধ্যে একজন আহত অবস্থায় একটি বারে আশ্রয় নেন এবং সেখানেই তার মৃত্যু হয়। মেয়র বলেন, অপর একজনকে ভয়াবহ নৃসংসতার সঙ্গে হত্যা করা হয়েছে। তিনি একে গত সপ্তাহে নিহত হওয়া শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল