আমিশার ভয়াবহ অভিজ্ঞতা

বিহারে ভোট প্রচারে গিয়ে ধর্ষণের শিকার হতে পারতেন তিনি৷ এমনকি, খুন হয়ে যাওয়ারও আশঙ্কা করেছিলেন৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ভারতীয় অভিনেত্রী আমিশা পাটেল৷ এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেছেন৷ আমিশা বিহার থেকে মুম্বাইতে ফেরার পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়৷ সেখানেই ভোট প্রচারে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে শোনা যায় আমিশাকে৷ এরপর ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী ঘটনার কথা স্বীকার করে নেন৷ অভিনেত্রী বলেন, আমাকে ধর্ষণ করে খুন করা হতে পারে, এমন আশঙ্কাও করছিলাম৷ নিরাপদে ওখান থেকে বেরিয়ে আসার জন্য যা বলা হয়েছে, চুপচাপ করে গিয়েছি৷ আমার সঙ্গে যারা ছিল, তাদের নিয়েও আশঙ্কা করছিলাম৷ তাই মুম্বাই না পৌঁছানো পর্যন্ত মুখ বন্ধ করে ছিলাম৷ আমিশার অভিযোগ, মুম্বাইতে ফেরার পরও তাকে ফোনে এবং মেসেজে হুমকি দিচ্ছেন ওই এলজেপি প্রার্থী৷ তার সম্পর্কে ভাল কথা বলার জন্যই এলজেপি প্রার্থী চাপ দিচ্ছেন বলে অভিযোগ আমিশার৷ তিনি আরও বলেন, মুম্বাইতে পৌঁছনোর পর আমি ঠিক করি যে পুরো ঘটনা সবাইকে জানানো প্রয়োজন ৷ আমায় ধর্ষণ করে হয়তো খুন করে ফেলত৷ সর্বক্ষণ প্রকাশ চন্দ্রের লোকজন আমার গাড়ি ঘিরে রাখত৷ ওর কথা মতো কাজ না করলে আমার গাড়ি নড়তে দেওয়া হত না৷ উনি আমায় বন্দি করে রেখে আমার জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন৷ এটাই ওনার কাজ করার ধরন৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্র৷ তার দাবি, জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদবের থেকে টাকা নিয়ে এমন অভিযোগ করছেন আমিশা৷ প্রকাশ চন্দ্রের আরও দাবি, আমিশার নিরাপত্তার জন্য সবরকম বন্দোবস্ত করা হয়েছিল৷ প্রকাশ চন্দ্রের আরও দাবি, নিজের এক আত্মীয়ই আমিশাকে তার ভোট প্রচারে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন৷

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল