রুশ বিমান হামলায় তুরস্ক সমর্থিত ফায়লাক আল-শামের শতাধিক সদস্য নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছে তুরস্ক সমর্থিত শতাধিক উগ্রপন্থী। মিডল ইস্ট আই জানিয়েছে, তুরস্কের কর্মকর্তারা এখন ভয় পাচ্ছে যে রাশিয়ার সহায়তায় হয়ত সিরিয়া সরকার ইদলিব নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে। ফায়লাক আল-শামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, রাশিয়া ইদলিবের জাবাল দুয়ায়িলি নামক স্থানে একটি প্রশিক্ষণ কেন্দ্রকে টার্গেট করে বিমান হামলা চালায়। এতে শতাধিক সদস্য নিহত এবং কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তাদের হিসেবে ফায়লাক আল শামের ৭৮ সদস্য নিহত হয়েছে।

হামলায় আহতদের অনেককে তুরস্কের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়লাক আল-শামের মিডিয়া বিষয়ক পরিচালক সাইফ রাদ নিহতের সংখ্যা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, তুরস্ক সীমান্ত থেকে একদম কাছেই এই হামলা চালানো হয়েছে।
এখনো রাশিয়ার বিমান নিয়মিত টহল দিচ্ছে বলে জানান তিনি।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল