ফুটবল মাঠে মহানবী (সা.) এর প্রতি সম্মান

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ব। এরই মধ্যে দেশটির পণ্য বয়কট করা শুরু করেছে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট (#BoycottFrenceProducts) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে। ফ্রান্সের গুরুত্বপূর্ণ সব ওয়েবসাইটও হ্যাক করা হচ্ছে। এমন অবস্থায় বিশ্বনবী (সা.)কে সম্মান জানানো হলো ফুটবল মাঠে।

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যখন কঠোর অবস্থানে তখন তার বিরুদ্ধে মুখ খুলেছে তুরস্ক, ইরান ও পাকিস্তানের মতো দেশ।

সবার আগে পণ্য বয়কট শুরু করেছিল কুয়েত। এবার দেশটির সর্বোচ্চ লিগের ম্যাচ শুরু হওয়ার আগে মুহাম্মদ (সা.)-কে সম্মান জানিয়েছে আল কাদিসিয়া নামের একটি দল।

রোববার রাতে আল সাহেলের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে একটি ব্যানার তুলে ধরে কাদিসিয়ার খেলোয়াড়রা।
সেখানে লিখা ছিল, ‘আমার বাবা-মা আপনার প্রতি উৎসর্গিত হোক প্রিয় রাসুল (সা.)’।
সাহেলের বিপক্ষে ম্যাচটি ২-১ এ জয় পেয়েছে কাদিসিয়া। কুয়েত প্রিমিয়ার লিগে তিন ম্যাচের সব কয়টিতে জয় তুলে শীর্ষে রয়েছে দলটি।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল