মুহাম্মদ (সা.) কে অপমান করায় আরব খ্রিস্টানদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান করায় আরব খ্রিস্টানদের তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বুধবার ফরাসি প্রেসিডেন্ট বলেন, মুহাম্মদ (সা.) কে অপমান করে প্রকাশিত কার্টুন প্রকাশে বাধা দেবেন না তিনি। বাক স্বাধীনতার অজুহাতে ম্যাক্রোঁর এমন বক্তব্যের পর আরব ও মুসলিম বিশ্বে প্রতিবাদে ঝড় ওঠে।

কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা একজন সিনিয়র অ্যাংকর জালাল চাহদা এক টুইট বার্তায় বলেন, আমি জালাল চাহদা একজন আরব লেভান্তিন খ্রিস্টান। আমি ইসলামের নবী, বার্তাবাহক মুহাম্মদ (সা.) এর অপমানকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি। দোয়া ও শান্তি।

চাহদা একটি ছবি সংযুক্ত করে আরও লিখেছেন, মুহাম্মদ (সা.) আল্লাহ তার মঙ্গল করুন এবং তাকে শান্তি দান করুন। তার এমন টুইটের পর চাহদার মুসলিম সহকর্মীরা তার প্রশংসা করে টুইট করেছেন।

ঘাদা ওয়াইস নামে আল-জাজিরার আরেকজন খ্রিস্টান প্রেজেন্টার চাহদার টুইট রি-টুইট করেছেন। তিনি লিখেছেন, আমি মুসলমানদের অনুভূতিতে আঘাত করতে বা সন্ত্রাসবাদকে সাধারণীকরণ এবং ইসলামের সঙ্গে সংযুক্ত করতে অস্বীকার করি।

আয়মান দাবানেহ নামে আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, যারা আমার মুসলিম ভাইদের ঘৃণা করে এবং সম্মান করে না, তারা জর্দানের একজন খ্রিস্টান হিসেবেও আমাকে সম্মান করে না। তিনিও একটি ছবি সংযুক্ত লিখেন, আমি ইসলামের ভুল ব্যাখ্যা বিরুদ্ধবাদী খ্রিস্টান।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা