শাহবাগে আন্দোলনে নামতে যাচ্ছে চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে

ফের শাহবাগে আন্দোলনে নামতে যাচ্ছে চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে। ৭ নভেম্বরের মধ্যে সরকার দাবি মেনে না নিলে ১৩ নভেম্বর আন্দোলন নামবে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ।  সোমবার সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিআরও বলা হয়, আগামী ১৩ নভেম্বর শাহবাগে শেকলবন্দি সমাবেশের পর ১৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ৪ দফা দাবিতে ‘শেকলবন্দী’ সমাবেশ করা হবে। এটি যৌক্তিক আন্দোলন। সরকার আমাদের এই আবেদন আমলে নেবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে পজিটিভ আলোচনা হয়েছে-অথচ এখনও এ-সংক্রান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

বিশ্বের উন্নত ও উন্নয়নশীল ১৯৭টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এবং তার ঊর্ধ্বে। এমনকি আমাদের পাশের দেশ ভারতেও চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর। বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যাচ্ছে বলে দাবি করা হলেও আবেদনের বয়সসীমা ৩৫ করা হবে না কেন?

আরও বলা হয়, বারবার সংসদে চাকরির বয়সমীমা ৩৫ দাবিটি উত্থাপিত হয়েছে। একাধিকবার মন্ত্রিপরিষদ সুপারিশ করেছেন। ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধার সন্তানেরাও এই দাবি নিয়ে একাত্মতা পোষণ করেছিল। সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও ৩৫ দাবিটি নিয়ে পজিটিভ রেসপন্স করলেও কেন সরকার তালবাহানা করছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল