ইফতেখার চৌধুরীর মুক্তি ছবিতে নায়িকা রাজ রিপা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
জনপ্রিয় পরিচালক ইফতেখার চৌধুরী। যিনি খোঁজ– দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব, অ্যাকশন জেসমিন, অগ্নি ২, ওয়ান ওয়ে, বিজলী’সহ বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন বহু হিট ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। অগ্নি খ্যাত এই পরিচালক নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিতব্য নতুন ছবি ‘মুক্তি’র নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার ১৬ আগস্ট রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান।
এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে রাজ রিপার। এখানে নাম ভূমিকায় অর্থাৎ মুক্তি চরিত্রে দেখা যাবে তাকে।
পরিচালক ও প্রযোজক ইফতেখার চৌধুরী বলেন, মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা বলেছি। তাদের মধ্য থেকে রাজ রিপাকে আমার মুক্তি ছবির জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই