হাসপাতালে ভর্তি হলেন সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহে ভুগছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।

আজ সোমবার (২০ জুলাই) সৌদির রয়্যাল কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এসপিএ’র প্রতিবেদনে জানানো হয়, মেডিকেল চেক-আপের জন্য ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব শাসন করছেন।এর আগে, ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদের গভর্নরের দায়িত্বে ছিলেন তিনি। সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের সপ্তম বাদশাহ। বাদশা সালমানের পর সিংহাসনে বসবেন তার পুত্র মোহাম্মদ বিন সালমান। ৩৪ বছর বয়সী এ যুবরাজই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। কয়েক বছর ধরে বাদশাহর চেয়ে যুবরাজকেই নানা ক্ষেত্রে বেশি তৎপর দেখা যাচ্ছে। যুবরাজ এরইমধ্যে নানা কারণে বিতর্কিত হয়েছেন।

আরো দেখুন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই