ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরান।তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তাও চেয়েছে দেশটি। তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর সোমবার এমনটা জানিয়েছেন। এ খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ।

খবরে বলা হয়, ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে ট্রাম্পের পাশাপাশি আরো ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোলাইমানি ইরানের রেভুলিউশনারি গার্ডসের কুদস ফোর্সের প্রধান ছিলেন।গত ৩রা জানুয়ারি ইরাকে এক ড্রোন হামলায় তাকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

আলকাসিমেহর জানান, ট্রাম্প ও বাকি ৩৫ জনের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।এদের মধ্যে সামরিক ও বেসামরিক কর্মকর্তাও রয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।আলকাসিমেহর বলেন, তাদের গ্রেপ্তার করতে ‘রেড নোটিস’ জারি করতে ইন্টারপোলকে আহ্বান জানানো হয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হলেও তাকে ধরার চেষ্টা অব্যাহত রাখবে ইরান।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে