মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ১৪৯ জনের মধ্যে কোনও বাংলাদেশি নেই

মালয়েশিয়ায় করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ১৪৯ জন আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে কোনও বাংলাদেশি নেই। নিবিড় পর্যবেক্ষণে শেষে হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ ঘোষণা করেছে ২৬ জনকে যারা ইতোমধ্যে নিজ নিজ বাসায় ফিরেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সবশেষ তথ্যমতে বৃহস্পতিবার সেরেম্বান এলাকা থেকে চার জনকে পাওয়া গেছে যাদের শরীরে করোনা থাকার লক্ষণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুজন সম্প্রতি ইরান ও ভিয়েতনাম থেকে এসেছেন, বাকি দুজন তাদের পরিবারের সদস্য। তাদেরকে তুনকো জা’ফর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬০০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে; যাদের মধ্যে একজনের শরীরে এ ভাইরাসের সন্ধান মিলেছে। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসে কেউ মারা যায়নি বলে নিশ্চিত করা হয়েছে মন্ত্রনালয়ের পক্ষ থেকে।

এদিকে দেশটির প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে। একইসঙ্গে অসুস্থতা বোধ করলে মালয়েশিয়ার অন্যান্য শহরগুলোতেও কোনও ধরনের ভ্রমণ, ধর্মীয় অনুষ্ঠানসহ কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ না করার পরামর্শ দেয়া হয়েছে। সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তির থেকে কমপক্ষে ১ মিটার দূরে থাকারও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি ডক্টর নুর হিশাম আব্দুল্লাহ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পর বাড়তি সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে পুরো মালয়েশিয়াজুড়ে। বেশিরভাগ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, হাসপাতাল এমনকি মসজিদের প্রবেশপথে ভাইরাসের লক্ষণ শনাক্তকরণের মেশিন বসানো হয়েছে। কারও শরীরে এ ধরণের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এ নিয়ে এক ধরনের ভীতি কাজ করছে। বেশিরভাগ প্রবাসী বাইরে বের না হওয়ার চেষ্টা করছেন, যারা বের হচ্ছেন তারা মাস্ক ব্যবহার করছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও প্রবাসী বাংলাদেশির আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে তা যেন জানানো হয়। এ নিয়ে হাইকমিশনের নিজস্ব ফেসবুক পেজে করনীয় ও বর্জনীয় বিষয় নিয়মিত পোস্ট করা হচ্ছে।

অন্যদিকে মালয়েশিয়ায় এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন হাইকমিশনের শ্রম কাউন্সিলর হেদায়েতুল ইসলাম মন্ডল। একইসঙ্গে সবাইকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ সতর্কভাবে চলার পরামর্শও দেন তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার