হংকংয়ে একই পরিবারের নয়জন করোনায় আক্রান্ত

হংকংয়ে একটি পরিবারের নয়জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানকার কর্মকর্তারা রোববার জানায়, পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার পর একসঙ্গে এই সংক্রমণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর স্ট্রেইটটাইমসের।
চীনের আধা-স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, পরিবারের ২৪ বছর বয়সী একজন যুবক ও তার ৯১ বছর বয়সী দাদী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরে পরিবারের অন্য সাত সদস্যের শরীরেও সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া আরও দুজনের ফলাফল এখনও পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারির শেষ সপ্তাহে চান্দ্র নতুন বর্ষ উদযাপনে ১৯ জনের ওই পরিবার একসঙ্গে খাবার খায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৯০৮ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়েছে ৪০ হাজারের বেশি। আর হংকংয়ে অন্তত ২৯ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের।
এদিকে শনিবার থেকে চীন ফেরত সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হংকংয়ের কর্তৃপক্ষ। ভাইরাসের প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে শহরের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৪৭০ জনকে বাড়ি, হোটেল রুম বা সরকারি কোয়ারেন্টাইন ক্যাম্পে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে