রাজধানীতে ডিসিসির উচ্ছেদ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের পার্কে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ নিয়ে সিটি করপোরেশনের অভিযানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। তবে কোন হতাহত হয়নি। ডিএনসিসির দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল আজ রোববার দুপুরে তাজমহল রোডের সি-ব্লকের খেলার মাঠ ও পার্কের দক্ষিণ পশ্চিম কোনায় থাকা একটি টিনশেড উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে। তাজমহল রোড মাঠের একাংশে গড়ে তোলা ওই ঘরটি জামি’আ বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্রের রান্না ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ডিসিসি ওই ঘরটি ভাঙতে গেলে প্রথমে মাদ্রাসার শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মীদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় খবর পেয়ে স্থানীয় আওয়ামলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। এরপর তারা ওই মাদ্রাসা ছাত্রদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাজমুল ইসলাম নামে এক মাদরাসা ছাত্র সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ওই ঘরটিতে প্রায় ৬০০ ছাত্রের রান্নার কাজে ব্যবহৃত হতো। ঘরটির বিকল্প ব্যবস্থার কথা বলেছিলাম ডিসিসি কর্মীদের। কিন্তু, তারা আমাদের কথা শুনেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার সাংবাদিকদের জানান, আমরা ছয় মাস আগে থেকেই মাদরাসা কমিটির লোকজনকে বোঝানোর চেষ্টা করেছি। আলাদা জায়গায় রান্নাঘর তৈরি করে দেওয়ার প্রস্তাবও দেয়া হয়েছে। কিন্তু, তারা কোন কথা শুনেনি। আজ যখন উচ্ছেদ করতে এলাম তখন তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস আজ সন্ধ্যায় জানান, পরিস্থিতি শান্ত আছে।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে