চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। শেখ জাকির হোসেন সানি (১৯) নামে ওই তরুণ নগরীর ওমরগনি এমইএস কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
সোমাবার দুপুর পৌনে তিনটার দিকে নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে এমইএস কলেজের কাছে এই ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার সাংবাদিকদের জানান, ছুরিকাঘাতে আহত সানিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। হাসপাতাল থেকে বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পরে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকা-ের কারণ ও জড়িতদের সম্পর্কে জানাতে পারেনি পুলিশ।
আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক