দলকে পথ দেখানো মুশফিকেরই ২ রানের আক্ষেপ

টানা ৭ ম্যাচে বোল্ড হয়ে সাজঘরে ফেরা তামিম ইকবাল আজও হতাশায় ভাসান দলকে। যার উপর বাংলাদেশ দল সবচেয়ে বেশি আশা করে, তারই কি না এই দশা। বিশ্বকাপে হাসেনি তার ব্যাট। আশা ছিল শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরে পাবেন নিজেকে।

তিন ম্যাচ সিরিজের প্রথম তুটিতে ব্যাটিং শেষে তামিমের মোট রান (০+১৯) উনিশ। সিরিজের প্রথম ম্যাচে বিদায়ী লাসিথ মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। আজ দ্বিতীয় ম্যাচে মালিঙ্গা নেই কিন্তু বোল্ড হলে ইসুরু উদানার বলে। দুর্ভাগ্যের সঙ্গে দীর্ঘশ্বাস!

তামিমের বিদায়ের আগে অবশ্য আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ১১ রান করে ফেরেন নুয়ান প্রদীপের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। এরপর লঙ্কানদের বোলিং তোপে শুরু উইকেটে আসা-যাওয়ার মিছিল। এই মিছিলে একে একে সামিল হন মোহাম্মদ মিঠুন ১২, মাহমুদুল্লাহ রিয়াদ ৬, সাব্বির রহমান ১১ আর মোসাদ্দেক হোসেন ১৩ রান।

মুশফিকুর রহিম একাই টেনেছেন দলের ঘানি। বাকিদের কাজ কেবল আসা আর যাওয়া। সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানোর পর আজ শতক ছুঁয়েই ফেলেছিলেন!

৮ নম্বরে ব্যাট করতে নেমে মুশফিকের সঙ্গে জুটি গড়ে ৪৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। মুশফিক-মিরাজের জুটি ভাঙ্গে স্কোরবোর্ডে ৮৪ রান যোগ করে।

দলীয় ২০১ রানের মাথায় মিরাজ সাজঘরে ফিরলেও মুশফিক টিকে থাকেন ক্রিজে। লড়াই করেছেন শেষ পর্যন্ত। যদিও তুলতে পারেননি ক্যারিয়ারের অষ্টম শতক। তার ১১০ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫০ ওভার শেষে ধুঁকতে থাকা বাংলাদেশের সংগ্রহ ঠেকে ৮ উইকেটে ২৩৮ রানে। দুই রানের আক্ষেপটা থাকবেই এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানের।

এদিকে শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট তুলে নেন নুয়ান প্রদীপ, ইসুরু উদানা ও আকিলা ধনঞ্জয়া।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা