নির্মাতা শহীদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থার আরও অবনতি

চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তিনি ঢাকার উত্তরা আধুনিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাকে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেটা করা যাচ্ছে না।

শহীদুল ইসলাম খোকনের বোন রুমা আজাদ জানান, ‘খোকনকে কৃত্রিমভাবে অক্সিজেন দেয়া হচ্ছে। হাসপাতাল পরিবর্তনের কথা থাকলেও তার অবস্থা এতটাই খারাপ যে সেটা পারছি না।তিনি খোকনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মোটর নিউরন ডিজিসে আক্রান্ত শহীদুল ইসলাম খোকনকে বৃহস্পতিবার হাসপাতালে নেয়া হয়। গুণী এ নির্মাতাকে দেখতে হাসপাতালে ছুটে যান চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা। চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানীসহ অনেকেই হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।খোকন ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’সহ অনেক ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেছেন ।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল