বিশ্বকাপের খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন গেইল?

ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। যদিও অবসরের সিদ্ধান্ত বদলে ভারতের বিপক্ষে খেলার ইচ্ছা রয়েছে বলে বিশ্বকাপ চলাকালীন জানিয়েছিলেন ক্রিস গেইল। টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিধ্বংসী ওপেনার গেইলকে রেখেই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে সুযোগ করে নিয়েছেন জন ক্যাম্পবেল, রস্টন চেজ ও কেমো পল।

ঘরের মাঠে বিদায়ী এই সিরিজে ‘ইউনিভার্স বস’ কী আবারও মত পরির্বতন করবেন নাকি সেটা নিয়েও ভক্তদের বাড়তি আগ্রহ থাকতেই পারে।

ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার ৩৩৮ রান করা গেইলকে দলে ভেড়ালেও ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে বিশ্বকাপে সুনীল আম্ব্রিস, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েল ও অ্যাশলে নার্সকে বাদ দেয়া হয়েছে।

আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ও ১৪ আগস্ট বসবে সিরিজের বাকি দুই ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরোন হেটমের, নিকোলাস পুরান, রোস্টোন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কেমো পল, শেলডন কটরেল, ওশেনে থমাস, শাই হোপ (উইকেটরক্ষক), কেমার রোচ।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল