ট্রেনে চড়ার ইচ্ছাই কাল হলো লিয়ামের

লিয়ামদের বাড়ীর পাশেই স্টেশন। তাই ইচ্ছে করেছিলো বিকালে রুপসা ট্রেনে ডোমার থেকে চিলাহাটি গিয়ে আবার ঐ ট্রেনেই ফিরে আসার। যেই ইচ্ছা সেই কাজ। ট্রেনে চড়ে চিলাহাটি গেছে সেখানে কিছু সময় ঘুরে বেড়ানোর পর আবার ঐ ট্রেনে চড়ে বাড়ি আসার পথেই ঘটে দুর্ঘটনা। লিয়াম ঠিকই বাড়ি ফিরে আসলো তবে লাশ হয়ে।

শুক্রবার রাতে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা ট্রেনে ডোমারে আসার সময় মির্জাগঞ্জ ষ্টেশন সংলগ্ন ভাসানী পাড়ায় ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে লিয়ামের। লিয়াম ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়ার মো. আব্দুল মাতিমের ছেলে ও ডোমার বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল।

ডোমার থানার অফিসার ইন চার্জ মোঃ মোস্তাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান জিআরপি থানার সাথে যোগাযোগ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। লিয়ামের মৃত্যুতে তার বাড়ীতে চলছে শোকের মাতম।
শনিবার সকালে ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা