রাজধানীতে ডেঙ্গুতে , আক্রান্ত ২৪৯

রাজধানীতে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু ও ২৪৯ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাব অনুযায়ী, চলতি বছরের মে মাস পর্যন্ত ২৪৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ জুন পর্যন্ত আরও ৫৫ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময়ে মাত্র ১৩৩ জন আক্রান্ত হয়েছিলেন। মৃতের সংখ্যা ছিল শূন্যের কোটায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুর বিস্তার রোধে ২০১৭ সাল থেকে রাজধানীতে প্রতিবছর তিনবার এডিস মশার জরিপ পরিচালনা করা হচ্ছে। সর্বশেষ চলতি বছরের ৩ থেকে ১২ মার্চ পর্যন্ত পরিচালিত এক জরিপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বেশকিছু এলাকায় এডিস মশার আধিক্য পরিলক্ষিত হয়। মেঝেতে জমানো পানি, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক ড্রাম ও বালতি, পানির চৌবাচ্চা, ফুলের টবে মশার বংশবিস্তার বেশি হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের এপ্রিলে সব সরকারি-বেসরকারি হাসপাতাল পরিচালকের কাছে ন্যাশনাল ডেঙ্গু গাইডলাইন অনুযায়ী চিকিৎসা প্রদান ও নিয়মিত রিপোর্ট পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়। ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়ার জন্য এক হাজার ২০০ চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু দ্রুত শনাক্তকরণের কিট বিতরণ করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে রোগ নিয়ন্ত্রণ শাখা একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা