সবার ‘প্রাইভেট প্র্যাকটিস’ বন্ধ চান ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারি বেতনভুক্ত সবার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে। শিক্ষকদের কোচিং বন্ধের রায় প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় অংশ নিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কোচিং বন্ধের রায় নিশ্চয়ই ভালো রায়। এটাতে না করা যাবে না। কিন্তু এটা একতরফা রায়। আজকে কিছু কিছু সরকারি কর্মচারী প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন না, এটা কী করে হয়। সরকারি বেতনভুক্ত কারওই প্রাইভেট প্র্যাকটিস করা উচিত না।’

এই চিকিৎসক বলেন, সরকারি আইনজীবী, চিকিৎসক, কারওরই প্রাইভেট প্র্যাকটিস থাকা উচিত না।

সম্প্রতি হাইকোর্ট শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ে একটি রায় দিয়েছে। এই রায়ে ২০১২ সরকারের কথা নীতিমালা বৈধ ঘোষণা করেছেন আদালত। সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক তার নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে বা প্রাইভেট পড়াতে পারবেন না বলা রয়েছে। গত বৃহস্পতিবার হাইকোর্টর একটি বেঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধে সরকারের করা এই নীতিমালা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে