সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আনসার ও ভিডিপিকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপির একাডেমিতে বাহিনীটির ৩৯তম জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, ‘দেশের বৃহত্তম বাহিনী হিসেবে আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে আপনাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। আপনাদের সর্বোচ্চ সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি চৌকস দলের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ তাঁকে স্বাগত জানান।

এ সময় মন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘একটি বাড়ি-একটি খামার’ কর্মসূচি গ্রহণ করেছে, যাতে গ্রামীণ মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে ওঠে এবং কোনো জমি অনাবাদি না থাকে।

আনসার ও ভিডিপি সদস্যদের এই খাতে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচিটির পুনঃ নামকরণ করা হয়েছে।

‘একটি বাড়ি-একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু এই বিষয়ে (একটি বাড়ি একটি খামার) আপনাদের প্রশিক্ষণ আছে, সে জন্য এই প্রকল্পে আপনারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা যেন এর মাধ্যমে অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারেন, সে জন্য আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনাদের সঙ্গে কাজ করতে বলেছি।’

দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জরুরি ও সংকটময় মুহূর্তে তাঁরা তাঁদের কাজের দক্ষতা ও সফলতা দেখিয়েছেন।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে