জাপা সংসদে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে। বঞ্চিত ও অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে।
রাজধানীর মোহাম্মদপুরে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জিএম কাদের ছাড়াও দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সংবর্ধনা দেয় মোহাম্মদপুর থানা জাতীয় পার্টি।
সংবর্ধনা সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। জাতীয় পার্টি সংসদে কতটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে, তা কাজের মাধ্যমে প্রমাণ হবে। জাতীয় পার্টি একটি জবাবদিহিমূলক সরকার গঠনে কাজ করবে।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘নির্বাচনে প্রমাণ হয়েছে, যারা আগুনসন্ত্রাস করে জনগণ তাদের পছন্দ করে না। সংসদে আমরা দরিদ্র, মেহনতি মানুষের কথা বলব, সাংবাদিকদের কথা বলব। আমরা গণমানুষের আস্থা অর্জন করে দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন করব।’

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে