বোমা – বন্দুক তৈরি কুটির শিল্পে পরিণত হয়েছে, নিজেই বললেন মমতা

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে বোমা তৈরি কুটিরশিল্পে পরিণত হয়েছে। নামখানায় প্রশাসনিক সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই প্রবণতা রোখা যাচ্ছে না, জানতে চেয়ে পুলিসকর্তাকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় ছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। সেখানেই আইনশৃঙ্খলা ব্যবস্থার বেহাল দশা নিয়ে পুলিসকর্তাদের তুমুল ভর্ত্সনা করেন মমতা। জেলার একাংশে বোমা ও আগ্নেয়াস্ত্র তৈরি কুটিরশিল্পে পরিণত হয়েছে বলে তোপ দাগেন তিনি। জানতে চান, এই বেআইনি কাজ রুখতে কী পদক্ষেপ করছে পুলিস?
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার যাবতীয় বকেয়া কাজ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রাণী সম্পদ বিকাশ দফতরকে আরও বেশি করে হাঁস ও মুরগির ছানা বিলি করতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি হাঁসের খামার তৈরি করতেও দফতরকে তত্পর হতে বলেন মমতা। একই সঙ্গে জেলায় সরকারি আবাস প্রকল্পে তোলাবাজির খবর মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে