ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি শিশু নিহত

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিন শিশুর বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। খবর দ্য গার্ডিয়ান, হারিটজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, গাজা ও ইসরায়েলকে বিভাজনকারী সীমান্তবেড়ার এলাকা থেকে ওই তিন কিশোরের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী জানিয়েছে, ওই তিন ফিলিস্তিনি কিশোর নিরাপত্তা বেড়ার কাছে এসে একটি বিস্ফোরক ডিভাইস বসানোর চেষ্টাকালে বিমান হামলা চালানো হয়।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, খান ইউনিসের পূর্ব পাশে ওই তিন শিশুর মৃতদেহ পাওয়া গেছে। যদিও ইসরায়েল তাদের সীমান্তের ভেতর ওই তিন শিশুর মৃতদেহ পাওয়া যাওয়ার দাবি অস্বীকার করেছে।

বেশ কয়েক মাস ধরেই গাজা-ইসরায়েল সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা বিরাজ করছে। গাজায় এক দশক ধরে ইসরায়েল-মিশর অবরোধের প্রতিবাদে গেল মার্চ থেকে প্রতি সপ্তাহে বিক্ষোভ করে যাচ্ছে ফিলিস্তিনি মানুষজন। তবে মধ্যস্থতাকারী মিশর আরও ব্যাপক সংঘাত এড়াতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আসছে।

উল্লেখ্য, গত মার্চের ওই বিক্ষোভ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জুলাই মাসে একজন ইসরায়েলি সেনাসদস্যও নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার