মাইক্রোসফট স্কেলআপের যাত্রা

স্টার্টআপের উপস্থিতিতে বাংলাদেশের স্টার্টআপগুলোর জন্য ‘মাইক্রোসফট স্কেলআপ’ কর্মসূচির উদ্বোধন করেছে মাইক্রোসফট।

স্থানীয় স্টার্টআপগুলোকে মাইক্রোসফট মার্কেটপ্লেসের মাধ্যমে বৈশ্বিক ইকো সিস্টেমের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য। এছাড়াও, এ কর্মসূচির মাধ্যমে স্টার্টআপগুলোকে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও কমিউনিটি অ্যাসিসটেন্স প্রদান করা হবে।

মাইক্রোসফট বরাবরই বাংলাদেশের স্টার্টআপ কমিউনিটির প্রতি নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে এসেছে। প্রতিষ্ঠানটি এর ‘মাইক্রোসফট স্কেলআপ’ কর্মসূচির অংশ হিসেবে আগামী দুই বছরে বিশ্বব্যাপী ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এ কর্মসূচি ‘সিরিজ এ’ স্টার্টআপগুলোকে সহায়তার লক্ষ্যে কাজ করবে এবং মাইক্রোসফটের সঙ্গে যৌথ সম্পৃক্ততা (কো-সেল) এবং স্টার্টআপগুলোর মাইক্রোসফট টেকনোলজি, ক্রেডিট ও মেন্টরশিপ গ্রহণের সুযোগ করে দিবে।

‘মাইক্রোসফট স্কেলআপ’- এর উদ্বোধনী অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশনে উপস্থিত ছিলেন মাইক্রোসফট ফর স্টার্টআপসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) এবং সার্কের কান্ট্রি হেড লাতিকা এস পাই এবং মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

অনুষ্ঠানে লাতিকা পাই ‘মাইক্রোসফট স্কেলআপ’- কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সেশনে এ কর্মসূচির বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা হয়।

লাতিকা এস পাই বলেন, ‘বাংলাদেশের সম্ভাবনাময় স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জ্বালানি ও শক্তি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, খাবার সরবরাহ, আইওটি ও কৃষিসেবা নিয়ে স্টার্টআপ রয়েছে এবং স্টার্টআপগুলো একসঙ্গে দেশের বিদ্যমান নানা সমস্যার সমধানে কাজ করতে পারে।

সোনিয়া বশির কবির বলেন, ‘মাইক্রোসফট, আরও বেশি কিছু অর্জনে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে সম্প্রতি মাইক্রোসফট স্কেলআপ কর্মসূচির উদ্বোধন করেছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক কেননা আমাদের এখানে বেশ কয়েকটি স্টার্টআপ উল্লেখযোগ্যভাবে কাজ করছে এবং বাইরের অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা