বিদেশি বাজারে দেশি সফটওয়্যার বিক্রি করবে অ্যাকসেলারেন্স

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক সফটওয়্যার আউটসোর্সিং প্রতিষ্ঠান অ্যাকসেলারেন্স যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিশ্ব বাজারে বাংলাদেশের উন্নয়নকৃত সফটওয়্যার সেবার বিক্রি বৃদ্ধিতে সহায়তা দেবে।

আজ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের অফিসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং অ্যাকসেলারেন্সের মধ্যে এ বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিসিসি’র লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং অ্যাকসেলারেন্স এর প্রেসিডেন্ট অ্যান্ডি হিলিয়ার্ড স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, অ্যাকসেলারেন্স এর ভাইস প্রেসিডেন্ট হিউ মরগান এবং চিফ ডেলভিারি কর্মকর্তা জিম মারাসিও সমঝোতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী অ্যাকসেলারেন্স যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ ইংরেজি ভাষার দেশের বাজারে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির উন্নয়নকৃত সফটওয়্যার সেবার বাণিজ্যিকরণ ও বিক্রি বৃদ্ধিতে সহযোগিতা করবে।

অ্যাকসেলারেন্স বাংলাদেশি কোম্পানিগুলোর সফটওয়্যার উন্নয়নে কারিগরি দুর্বলতাগুলো চিহ্নিত করবে এবং তা দূর করায় প্রশিক্ষণ প্রদান করবে।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন ডিজিটাল বাংলাদেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে সরকার দেশের আইসিটি খাতের উন্নয়নের জন্য একটি আইটি ইকোসিস্টেম তৈরি করছে।

তিনি আরো বলেন, অপটিক্যাল ফাইবার সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের দূর্গম ও দূরবর্তী এলাকায় ইন্টারনেট সংযোগের আওতায় আনা হচ্ছে এবং বর্তমানে দেশের ১৪০ মিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা