ফেসবুকের ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকারের দখলে, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?

ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের নিরাপত্তা জাল কেটে প্রায় পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে গিয়েছে! শুক্রবার এমনটাই জানিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা।

বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক জানায়, হ্যাকাররা ফেসবুক প্রোফাইলের ‘ভিউ অ্যাজ’ ফিচার-এর অ্যাক্সেস টোকেনটি নিজেদের দখলে নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। জানা গিয়েছে, ওই পাঁচ কোটি অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেন ইতিমধ্যেই রিসেট করেছে ফেসবুক। বাকি চার কোটি অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেনও নিরাপত্তাজনিত কারণে রিসেট করা হয়েছে।

ফেসবুক স্বীকার করেছে যে, নির্দিষ্ট অ্যাকাউন্টে নির্দিষ্ট বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার কাজে গ্রাহকের ফোন নম্বরই ব্যবহার করে এসেছে তারা। অর্থাত্, অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে আপনি যে ফোন নম্বর ফেসবুক-এ দিয়েছেন, ফেসবুক তা দিয়েই বিজ্ঞাপনী প্রচার বা ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ফেসবুকের এক মুখপাত্র পরোক্ষ ভাবে একথা স্বীকার করেছেন। ফেসবুকের নিজস্ব নিরাপত্তা কাঠামো অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার সময়ে গ্রাহকদের ফোন নম্বর দিতে হয়। কিন্তু সম্প্রতি দু’টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, ফেসবুকের কোনও গ্রাহকের কোনও পরিচয়-তথ্যই ব্যক্তিগত নেই। এই মার্কিন গবেষকদের দাবি, গ্রাহকের ‘গুগল সার্চ হিস্ট্রি’ ঘেঁটে দেখে তাঁদের দেওয়া ফোন নম্বর ব্যবহার করে তাঁদের টাইমলাইনেই বিজ্ঞাপন পাঠায় ফেসবুক। যদিও এ ক্ষেত্রে সংস্থার ব্যাখ্যা, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ফেসবুক গ্রাহকদের পরিষেবা দিতে চায়। বিজ্ঞাপনও এই পরিষেবার একটা বড় অংশ। তবে গ্রাহকেরা চাইলেই ফোন নম্বর জাতীয় তথ্য মুছে ফেলতে পারেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার খাতিরে, ‘ভিউ অ্যাজ’ অপশনটি অস্থায়ীভাবে বন্ধ রাখা হচ্ছে।

এই ঘটনার পর এই নিয়ে দ্বিতীয়বার গ্রাহকদের তথ্য সুরক্ষার ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল ফেসবুক। এর জেরে ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে ফেসবুক শেয়ারের দর তিন শতাংশ পড়ে গিয়েছে।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা