প্রযুক্তি বাজারে কে হবে ট্রিলিয়ন ডলার অ্যাপলের প্রতিদ্বন্দ্বী?

গত ২ আগস্ট বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার পাবলিক কোম্পানির খাতায় নাম লিখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ১ ট্রিলিয়ন (১,০০০,০০০,০০০,০০০) মার্কিন ডলার।

প্রযুক্তির বাজারে ১ ট্রিলিয়ন ডলারের বাজারদর শুধুমাত্র অ্যাপলেরই আছে। কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলোও খুব একটা পিছিয়ে নেই।

অ্যাপলের বছরে ৬০ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা হয়ে থাকে। আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক বিক্রির আয় দিয়ে প্রতিষ্ঠানটি এই সম্পদের পাহাড় গড়েছে।

তবে বর্তমানে অ্যাপল কম সংখ্যক আইফোন বিক্রি করে। কিন্তু গত বছর আইফোনে দামী সংস্করণ বাজারে আনায় অ্যাপল বিশাল মুনাফা করেছে।

তবে প্রযুক্তি বিষয়ক অন্যান্য প্রতিষ্ঠানও দ্রুত উন্নতি করছে। মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের বাজার মূল্য ৯০০ বিলিয়ন মার্কিন ডলার হতে যাচ্ছে। এমনকি বাজারে তাদের শেয়ারও অ্যাপলের চেয়ে অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।

এছাড়াও গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজার মূল্যও ১ ট্রিলিয়নের কাছাকাছি। চীনের ই কমার্স আলিবাবার বাজারমূল্য এখন ৫০০ বিলিয়ন ডলার।

বাজার বিশ্লেষকদের ধারণা অ্যাপল কিছুদিনের মধ্যেই তাদের প্রবৃদ্ধির শেষ সীমায় পৌঁছাবে। তবে এই মুহূর্তে বিশ্ব বাণিজ্য বাজারে নিজেদের বাজার মূল্যের ইতিহাস গড়েছে অ্যাপল।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা