সালমান খানকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা!

বলিউড অভিনেতা সালমান খানকে দেশ থেকে বাইরে যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে। আর সেটা সিনেমা হোক কিংবা ব্যক্তিগত কাজ, যখনই সালমান খান দেশের বাইরে যাবেন, তখনই তাকে আদালত থেকে অনুমতি নিয়ে দেশ ছাড়তে হবে। অনুমতি ছাড়া তার দেশ ত্যাগ নিষেধ। আর এই নিষেধাজ্ঞা না মানলে সালমান খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

২০ বছর আগে রাজস্থানের কঙ্কনি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় কৃষ্ণসার হত্যা করেছিলেন সালমান খান। গত এপ্রিল মাসে কৃষ্ণসার হত্যা মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে ট্রায়াল কোর্ট। ২০ বছর আগের মামলায় গত ৫ এপ্রিল আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। দুই দিন কারাবাসে থাকার পর জামিন পান তিনি। ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমানে যোধপুর কোর্টে মামলা চলছে।

এই মামলা চলাকালীন সালমান খানের আইনজীবী আবেদন জানিয়েছিলেন তার মক্কেলকে যেন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানেই সরকারি পক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। এরপরই সালমানের ওপর এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই এখন থেকে সালমান যদি কোনো কারণে দেশ ছাড়েন, তাহলে তাকে পুলিশ এবং আদালতকে জানিয়ে যেতে হবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা