৩০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির সেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশের ১০টি জেলার ৩০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সেবা অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই সেবার উদ্বোধন করেন।‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার-থার্ড ফেস)’ প্রকল্পের আওতায় এ অপটিক্যাল ফাইবার সংযোগ দেয়া হলো।আজকের এ অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী মুস্তফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তব্য দেন।

যে ১০টি জেলায় ৩০০ ইউনিয়নকে অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আনা হয়েছে, সেগুলো হলো কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, নেত্রকোনা, হবিগঞ্জ, পটুয়াখালী, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী ও চাঁদপুর।প্রধানমন্ত্রী এসময় গুজব ও অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন,  সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। যাই দেখেন যাই শুনেন যাচাই করে নিবেন। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যুবক সমাজ সোশ্যাল মিডিয়ার গুজব থেকে দূরে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলা পরিহার করবেন।তিনি বলেন, যেখানে স্কুল-কলেজ সেখানে জেব্রা ক্রসিং, ওভার পাস নির্মাণ করা হবে। অনেক প্রকল্পের কাজ শুরু হয়েছে। সবার সচেতনতাও প্রয়োজন।

চালক ও হেলপারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমরা দুর্ঘটনা রোধে সব কাজ করে যাচ্ছি।প্রযুক্তির অপব্যবহার না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি যেন গঠনমূলক কাজে ও মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। প্রযুক্তি সুন্দর জীবন গঠনের জন্য নোংরা কাজের জন্য নয়।

মোস্তফা জব্বার বলেন, প্রতিটি প্রত্যন্ত এলাকায় যেখানে ক্যাবল বা অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছানো সম্ভব নয়, সেখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্ক পৌঁছে দিতে সরকার পদক্ষেপ নিচ্ছে।জুনাইদ আহমেদ বলেছেন, এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগের আওতায় আসবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা