এক সিমে সব অপারেটর

মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের (এমএনপি) প্রক্রিয়া আগস্ট মাসে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। অর্থাৎ চলতি মাস থেকেই গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন না। এর বদলে সুবিধাটি পেতে গ্রাহকদের আরও অন্তত দুই মাস অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৩০ নভেম্বর টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এমএনপি সেবার লাইসেন্স তুলে দেয় প্রযুক্তি কোম্পানি ইনফোজিলিয়ন বিডির হাতে। ওই সময়ে ১৮০ দিনে কাজ শেষ করে সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এ সেবা চালু হওয়ার পর গ্রাহকরা ৩০ টাকা ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।

নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে সেবায় সন্তুষ্ট না হওয়ার পরও অনেকে এতদিন অপারেটর বদলাতে পারেননি। এমএনপি চালু হলে তারা নম্বর ঠিক রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন। ফলে অপারেটররাও তাদের সেবার মান উন্নত করতে চেষ্টা চালাবে বলে সরকার আশা করছে।

নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এ বিষয়ে বিটিআরসির একটি বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে জানানো হয়েছে এ সেবা শুরু করতে আরও দুইমাস সময় লাগবে।

অপারেটররা এ সেবা চালুর জন্য সব প্রস্তুতি নিতে আরও দুই মাস সময় পাচ্ছেন। সব ধরনের সমস্যার সমাধান করেই এমএনপি সেবা শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে, যাতে গ্রাহকরা কোনও ধরনের ভোগান্তিতে না পড়েন।

এর আগে গত এপ্রিলে অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ (অ্যামটব) থেকে এমএনপির জন্য আরও তিন মাস সময় নেওয়ার ঘোষণার প্রেক্ষিতে আগস্টে এই সেবা শুরুর আশ্বাস পাওয়া গিয়েছিল।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা