স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে

শিশুদের স্মার্টফোন আসক্তি দূর করার উদ্যোগ নিয়েছে ফ্রান্স। ‘স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস’ স্কুলে নিতে পারবে না ফরাসি শিক্ষার্থীরা। কেউ স্কুলে স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস নিয়ে গেলেও বন্ধ রাখতে হবে। গত সোমবারই দেশটির সংসদে এ-সংক্রান্ত একটি আইন পাস হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস যেগুলোতে ইন্টারনেট ব্যবহার করা যায়, স্কুলে সেসব ডিভাইস ব্যবহারে শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। নিষেধাজ্ঞাটি আগামী সেপ্টেম্বর থেকে সারা দেশের স্কুলগুলোতে কার্যকর হবে। ৩ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের জন্যই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী সেপ্টেম্বর থেকে নিজস্ব ‘স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস’ বাসায় রেখে স্কুলে যেতে হবে ফরাসি শিক্ষার্থীদের। কেউ স্কুলে তার স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস নিয়ে গেলে তা বন্ধ করে রাখতে হবে। শিশুদের ওপর নিষেধাজ্ঞাটি বাধ্যতামূলক হলেও, ১৫ বছরের বেশি বয়সের শিক্ষার্থীসম্পন্ন উচ্চমাধ্যমিক স্কুলগুলোতেও এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে কি না, তা ঠিক করবে স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষা বা সহশিক্ষা কার্যক্রমের মতো বিশেষ ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জেন-মিশেল ব্লাঙ্কুয়ার দেশটির টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমরা আজকাল দেখি যে স্ক্রিনের প্রতি আসক্তি বাড়ছে। এটা মোবাইলের নেতিবাচক ব্যবহার। আমাদের উচিত শিশুদের এখান থেকে বের করে আনা। স্কুল শিশুদের শিক্ষার অন্যতম প্রধান ধাপ। তাই আইনে শিশুদের মোবাইল বা স্টার্ম ভিডাইসের ব্যবহারের অনুমতি নেই।’

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা