ফের বিস্ফোরিত হলো শাওমির ফোন!

ভারতে ফের শাওমির মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির কনজ্যুমার কমপ্লেয়েন্টস নামে একটি ওয়েবসাইটে প্রেমালতা নামে এক ভুক্তভোগী এ অভিযোগ তুলেছেন।

ওই ভুক্তভোগীর দাবি, কিছুদিন আগে তার শাওমির রেড মি নোট ৪ মডেলের হ্যান্ডসেটটি বিস্ফোরিত হয়। তবে শাওমি কর্তৃপক্ষ এই বিষয়ে পদক্ষেপ নেয়নি।

ভোক্তাদের অভিযোগ দেওয়ার জনপ্রিয় সাইট কনজ্যুমার কমপ্লেয়েন্টসে ওই ব্যবহারকারী লিখেছেন, ‘কিছুদিন আগে আমার রেডমি নোট ৪ বিস্ফোরিত হয় এবং আপনাদের কোম্পানি এর জন্য কিছু করেনি। ইহা বিস্ফোরিত হয়েছে এতে আমার জীবন যেতে পারত। তবে ভাগ্য সহায় থাকায় কিছু হয়নি। আমি এই সেটটি পরিবর্তন করতে চাই।’

২২ জুলাই, রবিবার ওই ওয়েবসাইটটিতে এই পোস্ট দেন প্রেমালতা নামে ওই ব্যবহারকারী। এদিকে শাওমির বিরুদ্ধে ওই ব্যবহারকারীর নিয়ে আসা অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শাওমির ওই মডেলের ক্ষেত্রে এমন অভিযোগ এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটে গত বছরের আগস্ট মাসে। সেই সময় ভারতের অন্ধ্র প্রদেশে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, ভাবনা সুরিয়াকিরান নামে এক শাওমি ব্যবহারকারী এ ঘটনার শিকার হন। তার পকেটে থাকা একটি শাওমি সেট বিস্ফোরিত হয়।

আগস্টের প্রথম সপ্তাহে ঘটা এ ঘটনার প্রেক্ষিতে শাওমি নিজস্বভাবে তদন্ত করে। তদন্ত শেষে ফোন বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়ে প্রতিষ্ঠানটি এ ধরনের ঘটনা এড়াতে গ্রাহকদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে।

শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত ফোনটি পরীক্ষা করে দেখেছে, অতিরিক্ত বাহ্যিক চাপ দেওয়ার ফলেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা