কেমব্রিজ অ্যানলিটিকা কেলেঙ্কারি শেষ না হতেই এবার ক্রিমসন হেক্সাগন

কেমব্রিজ অ্যানালিটিকার ডাটা শেয়ার কেলেঙ্কারি পুরোপুরি শেষ না হতেই যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্রিমসন হেক্সাগন নিষিদ্ধ করেছে ফেসবুক।

বিবিসির খবরে বলা হয়, বোস্টনভিত্তিক ক্রিমসন হেক্সাগন, ‘গ্রাহক অন্তর্দৃষ্টি’ হিসাবে নিজেদের উপস্থাপন করে এবং সারা বিশ্বের সরকারি সংস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশ অলাভজনক সংস্থা এবং যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার জন্য ক্রিমসন হেক্সাগন গ্রাহকের ডাটা বিশ্লেষণ করেছে।

ফেসবুক বলছে, প্রতিষ্ঠানটি তাদের নজরদারির নীতিমালা লঙ্ঘন করছে কি না তা অনুসন্ধান করা হয়েছে। তবে ফেসবুকের দাবি এই প্রতিষ্ঠান নীতি বিরুদ্ধ ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কোনো ডাটা সংগ্রহ করেনি। কিন্তু নজরদারির জন্য গ্রাহকের ডাটা সংগ্রহ প্রতিষ্ঠানটির নীতিমালা লঙ্ঘন।

ক্রিমসন হেক্সাগন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টাম্বলারসহ অন্যান্য সামাজিক মাধ্যম থেকে এক ট্রিলিয়নেরও বেশি ডাটা সংগ্রহ করেছে বলে জানা গেছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি কিং ২০০৭ সালে ক্রিমসন হেক্সাগন প্রতিষ্ঠা করেন। তিনি এখন ফেসবুকের স্বাধীন গবেষণা পদক্ষেপ ‘সোশাল সায়েন্স ওয়ান’ এর নেতৃত্ব দিচ্ছেন।

এক ব্লগ পোস্টে ক্রিমসন হেক্সাগনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ক্রিস বিংহাম বলেন, ‘আমরা সামাজিক মাধ্যম বা অন্য কারও কাছ থেকে কোনো ডাটা সংগ্রহ করি না।’

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা