বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন

বিশ্বের প্রথম ব্লকচেইন প্রযুক্তির স্মার্টফোন নিয়ে আসছে সুইজারল্যান্ডের কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য নির্মাতা সিরিন ল্যাবস।

‘ফিনি’ নামে ডুয়াল স্ক্রিন ডিজাইনের স্মার্টফোনটি তৈরি করবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। নভেম্বর মাসে এই ফোন বাজারে আসতে পারে। আর দাম হবে এক হাজার মার্কিন ডলার।

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ব্লকচেইন প্রযুক্তি। তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি হলো ব্লকচেইন। এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।

২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির অনেক বিবর্তন ঘটে চলেছে।

এই ফোনে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন (ডিঅ্যাপ) সুবিধা থাকবে।

এর আগে ১৪ হাজার ৮০০ মার্কিন ডলার দামে ‘সোলারেন’ নামে চড়া দামের একটি স্মার্টফোন বাজারে ছেড়েছিল সিরিন ল্যাবস।

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা