বাংলাদেশকে নিয়ে আশাবাদী ভিওন

বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আশাব্যক্ত করেছে বাংলালিংককে কিনতে যাওয়া নেদারল্যান্ডসভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন।

প্রিয়.কমকে দেওয়া এক প্রশ্নের উত্তরে ভিওনের করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার মারিয়া পিসকুনেনকো বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশে ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটিতে মোবাইল ডেটা এবং ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতোমধ্যে বাংলালিংককে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছি। তবে আমাদের চুক্তি (গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের সঙ্গে) সম্পন্ন হওয়ার জন্য এখনো কিছু অনুমতির প্রয়োজন।’

এদিকে মালিকানা পরিবর্তন হলে বাংলালিংকের নাম পরিবর্তন হবে কিনা জানতে চাইলে ভিওন কোনো উত্তর দেয়নি।

সম্প্রতি গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের একটি অংশ কেনার প্রস্তাব দেয় ভিওন। গ্লোবাল টেলিকম হোল্ডিং হলো বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংক ও পাকিস্তানের মোবাইল অপারেটর জ্যাজের মালিক প্রতিষ্ঠান। আর এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলালিংকের পুরো নিয়ন্ত্রণ যাবে ভিওনের হাতে। তবে এই চুক্তি বাস্তবায়িত হতে ২০১৮ সালের শেষ প্রান্তিক পর্যন্ত সময় লাগবে।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বাংলালিংক ও জ্যাজ—এই দুই প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে সম্মিলিতভাবে ২৫৫ কোটি ডলার প্রস্তাব করেছে ভিওন।

এ বিষয়ে বাংলালিংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (করপোরেট কমিউনিকেশনস) অঙ্কিত সুরেকা প্রিয়.কমকে বলেছিলেন, ‘এটা ভিওন ও গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের বিষয়। বাংলালিংকের ব্যবসা আগের মতোই চলবে।’

আরো দেখুন

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের

নায়ক মান্না ডিজিটাল ভবনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) নায়ক মান্না

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৮ সদস্যের অনাস্থা

আমতলী (বরগুনা)প্রতিনিধি।। আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক

আমতলীতে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান, জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন

মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা